বারবিশার পূর্ব চকচকায় ‘স্বর্গদুয়ার’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন হবে শনিবার

বারবিশা ব্যবসায়ী সমিতির উদ্যোগে আগামী শনিবার বারবিশার পূর্ব চকচকায় রায়ডাক-২ নম্বর নদীর তীরে ‘স্বর্গদুয়ার’ নামক শ্মশানঘাটের ভিত্তিপ্রস্তর স্থাপন হবে। জোরকদমে চলছে তার প্রস্তুতি। বৃহস্পতিবার বারবিশা ব্যবসায়ী সমিতির তরফে এই খবর জানানো হয়েছে। ‘স্বর্গদুয়ার’ শ্মশানঘাটের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানকে সামনে রেখে বারবিশা এলাকার বিভিন্ন স্থানে লাগানো হয়েছে ব্যানার। চলছে মাইকে প্রচার। বারবিশা ব্যবসায়ী সমিতির তরফে জানানো হয়েছে, শনিবার এলাকার বিশিষ্টজনেদের উপস্থিতিতে পূর্ব চকচকায় শ্মশানঘাটের ভিত্তিপ্রস্তর স্থাপন হবে। সমিতির নিজস্ব খরচে অত্যাধুনিক মানের শ্মশানঘাটটি নির্মাণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *